শিশুবান্ধব পরিবহন
সাড়ে ৬ বছরে সড়কে প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন
দেশে গত ছয় বছর নয় মাসে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে মোটরসাইকেলের চালক ও আরোহী হিসেবে প্রাণ হারিয়েছে ২ হাজার ৯৫৮ শিশু, যা মোট মৃত্যুর ৩৭ দশমিক ১৪ শতাংশ। এ সময়ে পথচারী হিসেবে নিহত হয়েছে ২ হাজার ৮১২ শিশু। সড়ক ব্যবস্থাপনার অব্যবস্থাপনা, অসচেতনতা ও শিশুবান্ধব পরিবহনব্যবস্থার অভাবকে এসব মৃত্যুর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে রোড সেফটি ফাউন্ডেশন।